
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের জাটকা বহনের দায়ে ২ ব্যবসায়ীকে ২ মাস সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হামিমা মিরা।
শনিবার দুপুরে চাঁদপুর শহরের বড়স্টেশন মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী জয়দেব ও অজয়কে ১শ’ কেজি জাটকাসহ আটক করে নৌ-পুলিশ। এসময় অভিযানে নেতৃত্ব দেন নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শহীদুল ইসলাম।
