স্টাফ রিপোর্টার:
আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃ আঃ) বলেছেন, ছারছীনা দরবার একটি পরিচিত হক্ব দরবারের নাম। এ দরবারের শত বছরের ঐতিহ্য ও আদর্শে কোনো কালিমার অাঁচড় নেই। ছারছীনা থেকে সকল সঙ্কটময় মুহূর্তে আল্লাহ পাকের মেহেরবাণীতে সর্বদাই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছে। বর্তমান ও সঙ্কটময় মুহূর্তেও মানুষ ছারছীনার দিকে চেয়ে আছে। বর্তমান সময়টি যেমন নিরাপত্তাহীনতার, তেমনি ইসলামকে নানাবিধ অপবাদে জড়িত করার অপচেষ্টা চলছে। এ সময়ে আপনারা এই দরবারের প্রতিনিধি হিসেবে দেশবাসীকে ইসলামের সঠিক ব্যাখ্যা ও শান্তির অমিয় বাণী শুনাবেন। তিনি আরো বলেন, জিহাদ ও জঙ্গিবাদ এক নয়। ইসলাম সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রশ্রয় দেয় না। ইসলাম পরস্পর সহঅবস্থান এবং শান্তি ও নিরাপত্তার ধর্ম। ইসলামের ছায়া তলেই মানুষের সর্বোচ্চ শান্ত ও নিরাপত্তার গ্যারান্টি রয়েছে।
মাহফিলে আলোচনা করেন ছারছীনা পীর ছাহেব হুজুরের সফর সঙ্গী ও ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ শামছুল আলম মোহেব্বী, জমইয়াতে হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার, সদর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওঃ আঃ মান্নান, শাহতলী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ আবদুল মান্নান প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লাহ জেলা সভাপতি হাজী আবদুল আহাদ, হাজীগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ মাহবুবুর রহমান, শাহতলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ ইয়াছিন মিয়া, আরবী প্রভাষক আলহাজ্ব মাওঃ মোঃ কামাল হোসাইন, মাওঃ হেলাল উদ্দীন, মাওঃ এমদাদুল্লাহ, মাওঃ আবদুল হালিম, রাজারগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, উপাধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দীন, গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবদুর রহমান, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি মোঃ জিয়াউদ্দীন খন্দকার, ভরঙ্গাচর দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ মাইনুদ্দীন ঢালী, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ আঃ বাকের খন্দকার, মোঃ ফজলুর রহমান গাজীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ভরঙ্গাচর ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গতকাল ২১ নভেম্বর সোমবার বিকেলে মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
