
মোঃ জামাল হোসেন ঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় হোন্ডা চালক মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারী শামিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভার বাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকা সূত্রে জানা যায়, চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের ধনগাজী বাড়ির মৃত সুরুজ মিয়ার ছোট পুত্র ইসমাইল হোসেন পাটোয়ারী শামিম নিজ বড় ভাই ইউনুছ পাটোয়ারী সুমন ও বন্ধু নাছিরকে নিয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ওই স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে তার হোন্ডার মুখিমুখি সংঘর্ষ ঘটে। এতে হোন্ডাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ওই সময় ঘটনাস্থলেই হোন্ডা চালক শামিমের মৃত্যু হয় এবং হোন্ডা আরহি বড় ভাই ইউনুছ পাটোয়ারী ও বন্ধু নাছির গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়দের উদ্ধার করে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার হাসপাতালে প্রেরণ করেন।
শাহরাস্তি মডেল থানা পুলিশ নিহত শামিমের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
প্রসঙ্গত, নিহত শামিম শাহরাস্তি ইয়ুথ ক্লাবের পৌর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
