
রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া মাস-২০১৬ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল। চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার শামছুন্নাহা। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তকফা বাবুর পরিচালনায় বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিয্দ্ধোা আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক সোহেল রুশদী। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব হারুনুর রশিদ মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, চাঁদপুর ক্লাবের সভাপতি ডা. এস এম শহিদুল্লাহ, চাঁদপুর ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক অ্যাড.জাহিদুল ইসলাম রোমান প্রমুখ। খেলায় মোট ১৩ টি দল অংশগ্রহন করে। উদ্বোধনি খেলায় অংশ নেয় মোহামেডান স্পোটিং ক্লাবের মাসুদ বনাম নতুন বাজার ক্রীড়া চক্রের রাসেল। নাজির পাড়া ক্রীড়া চক্র বনাম গুয়াখোলা ক্রীড়া চক্র।
শিরোনাম:
বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
