প্রতিনিধি :
ফরিদগঞ্জে সিএনজি অটোরিক্সা চাপা দিয়ে ইমাম হোসেন (১৮) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার সকালে ফরিদগঞ্জ-কামতা সড়কের জামতলা এলাকায় এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিক্সাটি জব্ধ করেছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবী করে মামলা দায়ের করেছে। যদিও পুলিশ জানিয়েছে এটি সড়ক দূর্ঘটনা তাদের কাছে মনে হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
নিহত যুবককের ভাগ্নে ফারুক জানান, ঢাকার একটি জুতার ফ্যাক্টরীতে চাকুরি করা ইমাম হোসেন বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে জামতলা বাজারের দিকে যাওয়ার সময়, পেছন দিক থেকে ইয়াছিন পাটওয়ারী নামে এক গাড়ী চালক সিএনজি অটোরিক্সা নিয়ে তার উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, চালক ইয়াছিনের পরিবারের সাথে নিহত ইমাম হোসেনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। যা নিয়ে আদালতে মামলা চলমান। তার ধারনা পরিকল্পিত ভাবে ইমাম হোসেনকে হত্যা করে, সড়ক দূর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে চেষ্টা করছে প্রতিপক্ষরা।
এদিকে ঘটনার ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) মাহবুব মোল্লা জানান, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে ওই পরিবারের দাবী পরিকল্পিত হত্যা কান্ড। তারা মামলা দায়ের করছে বলে জেনেছি। ্
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
