স্টাফ রিপোর্টার:
॥
চাঁদপুরের মেঘনা নদীতে এক অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। যার আনুমানিক বয়স হবে ৩০ থেকে ৩৫ বছর। শুক্রবার (২ ডিসেম্বর ) চাঁদপুর সদরের রাজরাজ্বেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর ওপারে লক্ষীরচর নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে।
মডেল থানার এস আই সিরাজুল হক জানান, শুক্রবার বিকেলে রাজরাজেশ্বরে ইউনিয়নে একটি মামলার তদন্তে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান লক্ষীরচর অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকার বিষয়টি অবগত করেন। তিনি রাজরাজেশ্বরের উত্তরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর গলাকাটা লাশ ওপর হয়ে পড়ে থাকতে দেখেন। তিনি আরো জানান, এ সময় লাশের পাশে একটি ফল কাটার ছুরি এবং দু’টি ব্যাগে আপেল ও কমলা পড়ে থাকতে দেখেন।
থানার ডিউটি অফিসার মো.সামছুল হক জানান, ‘বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহকে জানানো হলে লাশের পরিচয় সনাক্ত করার জন্য তিনি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে গ্রাম পুলিশের দফাদারাদের খবর দেয়ার নির্দেশ দিয়েছেন।’ ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে খবর দেয়া হয়েছে।
এ রিপোট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত নারীর লাশ বর্তমানে চাঁদপুর মডেল থানায় পড়ে আছে।
শিরোনাম:
সোমবার , ৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
