স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উয্যাপনে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর সোমবার বিকেলে ডিসি অফিসের সম্মুখে হতে স্বাগত মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেছ মুন্সি বাড়ি সংলগ্ন খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেঙ্ েমাঠে গিয়ে শেষ হয়।
ছাত্র হিযবুল্লাহর শহর শাখার সভাপতি হাফেজ মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ দ্বীন ইসলামের সঞ্চালনায় মিছিলের পূর্বে ঈদে মিলাদুন্নবী (সাঃ) গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন সহ-সভাপতি হাফেজ মোঃ মনির হোসাইন, মোঃ ইউসুফ মানরী প্রমুখ। কোরআন তিলাওয়াত, হামদ- নাত ও গজল পরিবেশন করে জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ।
মিছিলে অংশ নেন ছাত্র হিযবুল্লাহর সাবেক ছাত্রনেতা মাওঃ মোঃ জসিম উদ্দিন, মোঃ আলী আকবর হাজী, হাফেজ মোঃ সিদ্দিক, হাফেজ মোঃ ফয়জুল্লাহ, চাঁদপুর সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের সবুজ, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সুফিয়ান, মোঃ জাহিদুল ইসলাম, চাঁদপুর দীনিয়া ক্যাডেট মাদ্রাসা শাখার যুগ্ম সম্পাদক মোঃ পারভেজ মোশারফ, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার শাখার সভাপতি মোঃ মজিবুর রহমানসহ পৌর ওয়ার্ড ও স্কুল-কলেজ শাখার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
