শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের ওয়্যারলেছ বাজারে অবৈধ ভাবে পল্লী বিদ্যুতের ১১ হাজার বল্ডের লাইনের বিদ্যুতের তারের নিচে ভবন নির্মান করার কারনে কাছ করতে গিয়ে দু’ নির্মান শ্রমিক গুরতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৪ ডিসেম্বর বুধবার সকালে ওয়্যারলেস সোনালী ব্যাংক সংলগ্ন প্রবাসী ইকবাল মুন্সির নব নির্মিত ভবনের ৩য় তলায়।
আহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার উত্তর চর ভড়ালী গ্রামের লেয়াকত পাটওয়ারীর পুত্র সুমন পাটওয়ারী (৩০) ও বালিয়ারপুর গ্রামের আমির হোসেন গাজীর পুত্র মাসুম গাজী (২৮)। এদের মধ্যে মাসুমের অবস্থা আশংকাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর সুমন বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুমন জানায় তারা ওয়্যারলেস এলাকায় প্রবাসী ইকবাল মুন্সির নতুন ভবনের কাজ করতে প্রতিদিনের মতো কর্মস্থলে যান। তারাসহ অন্যান্য শ্রমিকরাসহ ৩য় তলার কলমের কাজের জন্য গুনাতার দিয়ে রড বাঁধার সময় পাশে এবং উপরে থাকা পল্লী বিদ্যুতের ১১ হাজার বল্ডের লাইনের তারে তাদের হাতের গুনা লেগে যায়। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাসুম গাজীর অবস্থা আশংঙ্খাজনক হওয়ার কারনে তাকে ঢাকায় রেফার করে। ঢাকা মেডিক্যেল হাসপাতালে সুমন পাটওয়ারীর এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
