
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে
বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে হোমিও চিকিৎসা প্রদান শুরু
স্টাফ রিপোর্টার:
বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে আজ ১৫ ডিসেম্বার বৃহস্পতিবার ও আগামীকাল ১৬ ডিসেম্বার শুক্রবার ২ দিন ব্যাপী জেলাার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা শুরু হয়েছে আজ।
২দিন ব্যাপী এ চিকিৎসা সেবা আনুষ্ঠানিক ভাবে আজ সকাল ১০টার সময় উদ্ধোধন করেন এ কলেজের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী।
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিসকগন এ সেবা প্রদান করবেন। বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবসের দিনে বিগত বছরের ন্যায় চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এ হোমিও চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সকল রোগীদের মধ্যে বিনামূলে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে বলে উক্ত কলেজের অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেন জানিয়েছেন।এ চিকিৎসা সেবা আগামী কাল শুক্রবার বিকাল পযন্ত চলবে
