
চাঁদপুর জেলার বিদেশে অবস্থানরত শ্রমিকদের ডাটাবেইজ তৈরী করা হচ্ছে
… জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর ব্যবস্থাপনায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রবিবার ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন,বিদেশে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে । বিদেশে শ্রমিকরা অনেক সমস্যার মুখোমুখি হয়ে থাকে । তাদের সমস্যা সমাধানে দূতাবাসগুলো কাজ করছে । আমরা বিদেশে অবস্থানরত শ্রমিকদের সমস্যা গুরুত্বো সাথে দেখি । বিদেশে অবস্থানরত শ্রমিক পরিসংখ্যান অনুযায়ী চাঁদপুর চতুর্থ স্থানে রয়েছে । চাঁদপুর জেলার বিদেশে অবস্থানরত শ্রমিকদের ডাটাবেইজ তৈরী করা হচ্ছে । ৭৫ হাজার ডাটাবেইজ তৈরী করা হয়েছে । দেশের বর্তমানে ১ কোটি ২০লাখ শ্রমিক বিদেশে কাজ করছে । তারা সিংহভাগ রেমিটেন্স পাঠাচ্ছে দেশে । অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন,চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া,চাঁদপুর সিভিল সার্জন ডাঃ সাইফুর ইসলাম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ,সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্ত প্রমুখ । আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই কোরিয়া ও জর্ডানে কর্মরত শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বক্তব্য শুনেন । অনুষ্ঠানে ৫জনকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণর জন্য ক্রেষ্ট প্রদান এবং অভিবাসীর ১৫ জন সন্তানদের মাঝে শিক্ষবৃত্তি প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই । এর আগে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বনার্ঢ র্যালী বের করা হয় ।
