শাহরাস্তির দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উ.বি’র ৪০ বছর পূর্তি
গ্রামীণ অবকাঠামোর সঙ্গে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে
——— মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
মোঃ জামাল হোসেন ঃ
শাহ্রাস্তির দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছলে অত্র বিদ্যালয়ের বয় স্কাউটস দল গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি মঞ্চে আহরণ করলে বিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা পারভীন ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট ইলিয়াছ মিন্টু’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ্ মারুফ, বিশিষ্ট ব্যবসায়ি ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার।
অধ্যাপক আমিনুল ইসলাম খোকনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মোঃ সাজ্জাদ হোসেন কবির, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, রিপোটার্স ইউনিটির সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রাক্তণ ছাত্র প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, প্রাক্তণ ছাত্র ফ্রান্স প্রবাসি শহিদুল্লাহ বাদল, ব্যবসায়ি সৈয়দ আলী আহসান, ব্যবসায়ি আনিছুর রহমান, দক্ষিণ আফ্রিকা প্রবাসি হেলাল উদ্দিন, চাকুরিজীবি মনির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ অবকাঠামোর সঙ্গে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ইতোমধ্যে যার সুফল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পেতে শুরু করেছে। অত্র বিদ্যালয়েও আমার সময়ে দুটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বই পড়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সমাপনী বক্তব্যে, স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীণি’র মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদ্যালয়ের অতীত-বর্তমান সার্বিক বিষয়ে স্মৃতিচারণ করেন।
