
শওকত আলী রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেন ওচমান গণি পাটওয়ারী। তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে, মোবাইল প্রতীক নিয়ে ওচমান গণি পাটওয়ারী ৭৬৭ ভোট, প্রতিদ্বন্দি প্রার্থী নুরুল ইসলাম রুহুল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৪ ভোট। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩৫৩ ভোটে বিজয়ী হলেন ওচমান গণি পাটওয়ারী।এছাড়া জেলার ১৫ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটে সাধারণ সদস্য পদে নির্বাচিত হলেন যাঁরাÑ ১ নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলা পরিষদ সভা কক্ষ কেন্দ্রে হাতি প্রতীকে মিনহাজ উদ্দিন খান, ২ নং ওয়ার্ড লুধুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে , ৩ নং ওয়ার্ড মতলব দক্ষিন উপজেলা পরিষদ সভা কক্ষ কেন্দ্রে , ৪ নং ওয়ার্ড সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে ৫ নং ওয়ার্ড সদর উপজেলা পরিষদ সভা কক্ষ কেন্দ্রে টিউবয়েল প্রতীকে মো. মুকবুল হোসেন মিয়াজী, ৬ নং ওয়ার্ড হাইমচর উপজেলা পরিষদ সভা কক্ষ কেন্দ্রে,৭ নং ওয়ার্ড ফরিদগঞ্জ খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৈদ্যুতিক পাখা প্রতীকে মশিউর রহমান মিটু,৮ নং ওয়ার্ড ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষ কেন্দ্রে তালা প্রতীকে সাইফুল ইসলাম রিপন, ৯. ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়, ১০নং ওয়ার্ড হাজীগঞ্জ বাকিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিউবয়েল প্রতীকে বিল্লাল হোসেন, ১১ নং ওয়ার্ড আলীগঞ্জ পি.টিআই কেন্দ্রে তালা প্রতীকে জসীম উদ্দীন ১২ নং ওয়ার্ড শাহরাস্তি উপজেলা পরিষদ সভা কক্ষ কেন্দ্রে বৈদুতিক পাখা প্রতীকে হুমায়ন কবির মজুমদার, ১৩ নং ওয়ার্ডে সূচীপাড়া হাইস্কুল কেন্দ্রে উটপাখি প্রতীকে তুহিন খান, ১৪ নং ওয়ার্ড তেগুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৈদুতিক পাখা প্রতীকে জুবায়ের আহম্মেদ এবং ১৫ নং ওয়ার্ডে কচুয়া উপজেলা পরিষদ সভা কেন্দ্রে তালা প্রতীকে সালাহউদ্দিন ভূঁইয়া জয় লাভ করেন।
