
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি ) সাফল্যজনক ফলাফল অর্জন করেছে । মোট ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন পরীক্ষার্থী পাশ করেছে । এর মধ্যে এ + ৫জন, এ ৩০জন,এ- ১৫জন ,বি ১৪ জন,সি ৪ জন । জিপিত্র-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, গোল্ডেন জিপিত্র-৫ মারজানা আক্তার অহনা ,রোল নং ৫৯৩০৮৬, জিপিত্র-৫ উর্মি জাহান তৃষা রোল নং ৫৯৩০৮৭, জিপিত্র-৫ ফারিয়া জামান বৃষ্টি রোল নং ৫৯৩০৮৮, জিপিত্র-৫ অমিয় আক্তার রোল নং ৫৯৩০৯০ । উক্ত বিদ্যালয়ের জিপিত্র-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী এবং প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার । আগামীতে ফলাফলের এ ধারা যাতে অব্যাহত থাকে এ আশা করছি । সেই সাথে জিপিত্র-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
