শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ
উৎসব বর্তমান সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ
…………..সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় , ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান ১ লা জানুয়ারী হাইস্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে । জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব বর্তমান সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ । এতে করে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে ও শিক্ষার মান উন্নয়ন ঘটবে । তিনি বলেন,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও শাহতলী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বছর ফলাফল সাফল্যজনক হয়েছে ,বেশীসংখ্যক ছাত্র-ছাত্রী জিপিত্র-৫ পেয়েছে । এ জন্য কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হবে । এ সাফল্যজনক ফলাফল প্রতিষ্ঠান এবং এলাকার জন্য অনেক গর্বের । এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে । বর্তমান সরকারের আমলে এ প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে । এ জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই । অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন , বিশিষ্ট চলচিত্র অভিনেতা পিজি মোস্তফা,৪নং ওয়ার্ডেও ইউপি মেম্বার মোঃসফিক কারী,মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক কারী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মোহাম্মদ আলী,অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ফখরুল ইসলাম খান ,অভিভাবক ও স্থানীয় সমাজসেবক মোঃ নুরুজ্জামান মুন্সি,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবুল কাসেম কারী,সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি । অনুষ্ঠানে শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় , ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী । উল্লেখ্য এদিন উপস্থিত বিদ্যালয়গুলোর প্রায় সকল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করা হয় ।
