জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে
——- মেয়র হাজী আবদুল লতিফ।
মোঃ জামাল হোসেনঃ শাহারাস্তিতে শুভ বিদ্যুতায়ন উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হায়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামে এ বিদ্যুতায়নে উদ্ভোধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও টামটা উঃ ইউপি চেয়ারম্যান ও ওমর ফারুক দর্জির উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, শাহরাস্তি জোনাল অফিস এর ডি.জি.এম মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম. আনোয়ার, সাবেক মেহার উঃ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও টামটা দঃ ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান মজুমদার, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান বেপারী। এ সময় উপস্থিত ছিলেন রাড়া মাদ্রাসার মুহ্তামিম মাওলানা ওবায়েদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার মনিরুজ্জামান শান্ত, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রাড়া বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম, টামটা উঃ ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হায়দার, বৃহত্তর টামটা ইউপি ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এলাহী বেপারী মঞ্জু, মোতালেব হোসেন টিটু, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সুভ্র, মেসকাত হোসেন, কামরুল, জাবেদসহ বিদ্যুৎ গ্রাহক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজকের এই বিদ্যুতায়ন উদ্ভোধন অনুষ্ঠানে শাহরাস্তি-হাজীগঞ্জ এর মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আসা ব্যক্ত করেছেন কিন্তু এমপি মহোদয়ের জরুরী কাজে আমেরিকা অবস্থান থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। সেজন্য স্যারের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যখনই শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখনই দেশের উন্নয়ন হচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবার সৌভাগ্য হয়েছে। দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান, বিদ্যুৎ সংযোগ, রাস্তা, ব্রীজ, কালভার্টসহ সারাদেশে ব্যাপকভাবে উন্নয়নের কাজ হচ্ছে। এই উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আয়োজন সূত্রে জানায় রাড়া গ্রামে ৬৪টি নতুন মিটারের সংযোগ দেওয়া হয়।
