সংবাদদাতা
চাঁদপুরের ফরিদগঞ্জ ঐতিহ্যবাহী ইসলামপুর শাহ ইয়াছিন (রহ:) ফাজিল মাদ্রাসা ময়দানে ২ দিনব্যাপী ৭৩ তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল ১৯ ও পরশু ২০ জানুয়ারি। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন ফুরফুরা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা মুহাঃ আব্দুল্লাহিল মারুফ ছিদ্দীকি আল কোরাইশি।
প্রথমদিন ১৯ জানুয়ারি বৃহস্পতিবার ওয়াজ করবেন চাঁদপুর মান্দারী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদ,ঢাকা ডেমরার দারুন্নাজাত কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আলমগীর হোসাইন আনসারী, ইসলামপুর শাহ ইয়াছিন (রহ:) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমীর হোছাইন, কুমিল্লা শাষনগাছা জামে মসজিদের খতীব মাওলানা বেলাল হোছাইন চিশতী, পবিত্র কুরআান তেলাওয়াত করবেন কারী সাইদুল ইসলাম আসাদ।
দ্বিতীয়দিন ২০ জানুয়ারি জুমার নামাজের পর ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, বাদ আসর দৈনিক ইনকিলাবের সহকারি সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বাদ মাগরীব দারুন্নাজাত ছিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা বদরুজ্জামান রিয়াদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সীর মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ। কুরআান তেলাওয়াত করবেন ক্ষুদে কারী মাহমুদুল হাসান, হামদ নাত পরিবেশন করবে ছারছীনা দরবার শরীফের জুলফিকার শিল্পী গোষ্ঠীর কেদ্রীয় সদস্য মোঃ আঃ রহমান ও মোঃ আঃ কাইউম। মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করার জন্যে ধর্মপ্রান মুসল্লীদের অনুরোধ জানানো হয়েছে।
শিরোনাম:
শনিবার , ৬ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
