
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে ইউনিটি ফর ইনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের শাহরাস্তি উপজেলা শাখার চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেনের মাতা ও কালিয়াপাড়া বাজারেরে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ সওদাগরের স্ত্রী মরহুমা রশিদা বেগমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর জেয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় তার নিজ বাড়িতে এটি অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল, সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির সদস্য শাহজাহান মজুমদার সাজু, যুবদল নেতা মোঃ ইকবাল আহমেদ, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শামীম, মানবধিকার সংস্থা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রনি, ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ মেজবাউল ইসলাম লতিফী।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
