
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষে কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদের ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব চত্বর মানববন্ধন কর্মসূচী গ্রহণ করেছে। এ ব্যাপারে ফেসবুকেও অগ্রীম ইভেন্ট খোলা হয়েছে।
উক্ত কর্মসূচীর ব্যাপারে কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়-এর সাথে বিস্তারিত কথা হয়।
কবীর চৌধুরী তন্ময় বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে ওঠেছে। আর তাই কুমিল্লার সর্বস্তরের জনগণকে নিয়ে তরুণ প্রজন্ম কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষে কাজ করবে। আর তাই ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের মাধ্যমে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আন্দোলন আরও তীব্রগতিতে এগিয়ে যাবে। পরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশের মাধ্যমে বৃহত কর্মসূচীও গ্রহণ করা হবে।
এ দিকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সংসদে জোরালো বক্তব্য ও দাবির ব্যাপারে প্রশংসা করে কবীর চৌধুরী তন্ময় আরও বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন আর শুধু সংসদ সদস্যের একার নয়, পুরো কুমিল্লাবাসীর দাবি। আর তাই বাহার সাহেবের জোরালো দাবির প্রতি সম্মান, সমর্থন ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পাশে থেকে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
পরে তিঁনি দল-মত নির্বিশেষে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।
বিস্তারিত ইভেন্ট : https://www.facebook.com/events/740149859476997
প্রয়োজনে : ০১৭১১০৭৫১৮৭
