সংবাদ বিজ্ঞপ্তি ॥
আগামীকাল ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ১ দিনের সফরে চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমীর আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই দাঃবাঃ। আজ চাঁদপুর শহরের হাসানআলী হাইস্কুল মাঠে বাদ যোহর ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথি হিসাবে জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন পীরসাহেব চরমোনাই। রাত বাদ এশা মতলব উওর ছেঙ্গাচর বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিলে তিনি প্রধান অতিথি উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী আইনজিবী পরিষদ, ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ, অটো ও মটর বাইক আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের চাঁদপুর জেলা থানা ইউনিয়ন সহ সর্বস্তরের নেতাকর্মীদদের যথা সময়ে উপস্হিত থাকার আহবান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবদিন। তিনি সমাবেশ সফলের জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
