
প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রাম হতে ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে এক অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই গ্রামের মাইজের বাড়ি সংলগ্ন খালের পাশে একটি অজ্ঞাত নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়দের ধারণা কোন গোপন প্রেমের পাপের ফসল হিসেবে এই শিশুটিকে হত্যা করে এখানে ফেলা হয়েছে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূর হোসেন মামুন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
