
গিয়াস উদ্দিন রানা ॥
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া মনুমিয়া মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক মনুমিয় মেমোরিয়াল একাডেমির আজীবন দাতা সদস্য মোঃ আবু মিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার। তিনি বক্তব্য বলেন, আজকের শিশু আগামী দিনের রাষ্ট নায়ক। শিশুদের প্রতি অভিভাবকের যতœ নিতে হবে। তবেই তারা অগামীতে রাষ্ট্র নায়ক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। প্রতিটি শিশু যেমন মায়ের কাছে সন্তান, তেমনি বিদ্যালয়ের শিক্ষকদের কাছেও সন্তানের সমতুল্য। তাই শিশুদেরকে নিজের সন্তানের মতো ¯েœহ করে পাঠদান করতে হবে। প্রধান অতিথি বিদ্যালয়ের উন্নয়নের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান দিবেন বলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যদের আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক মো. আবদুর রহমান এবং ৯নং গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোনায়েম খান, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য দুলাল, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম, দৈনিক চাঁদপুর সংবাদের বার্তা সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন রানা, চীফ ফটোগ্রাফার মো. জাবেদ হোসেন, স্টাফ রিপোর্টার শাখাওয়াত হোসেন সুমন, থানা যুবলীগ নেতা মমিন খান, ইউনিয়ন যুবলীগ নেতা পুতুল সরকার নেয়ামত মিঝি, ছাত্রলীগ নেতা মানিক চৌধুরী প্রমুখ। সার্বিক ব্যবস্থা পনায় ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এমকেএম মনির হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৯নং গোবিন্দপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মমিনুল ইসলাম।
