
সমাজের কোন পর্যায়ের মানুষ যেন নেতাকর্মীদের মাধ্যমে নির্যাতন ও হয়রানির শিকার না হয়
————— মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেন ঃ
সমাজের কোন পর্যায়ের মানুষ যেন নেতাকর্মীদের মাধ্যমে নির্যাতন ও হয়রানির শিকার না হয়। শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকায় কোন রাজনৈতিক প্রতিহিংসা নেই। জন্মগত ভাবে যারা আওয়ামী পরিবারের সদস্য এমনকি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এমন বহু নেতাকর্মী রয়েছেন যাদের অন্য দলের সাথে যোগসাজশ রয়েছে। আমরা ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছি। অচিরেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। এ এলাকার মাদক নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করে বিশেষ পুলিশি অভিযানের ব্যবস্থা গ্রহন করা হবে। আমি চাই এ এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। সেক্ষেত্রে আমরা দলীয় ভাবে সকলেই ঐক্যবদ্ধ ভাবে সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত তৃণমূল পর্যায়ে মতবিনিময় ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মোহাম্মদ আদেল, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু, উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক আবদুল মান্নান মোল্লা, মেহের উত্তর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি শাহাবুদ্দিন পাটোয়ারী, প্রাক্তণ অধ্যক্ষ এম এ আঊয়াল মজুমদার, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, চিতোষী পূর্ব ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ মানিক, চিতোষী পশ্চিম ইউপি’র ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, রায়শ্রী উত্তর ইউপি’র সভাপতি মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, রায়শ্রী দক্ষিণ ইউপি’র সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক, মেহের উত্তর ইউপি’র সভাপতি জাবেদ হোসেন পাটোয়ারী, টামটা দক্ষিণ ইউপি’র সভাপতি কাজী নজরুল ইসলাম, পৌর যুবলীগের সদস্য মীর হোসেন মিরু, স্বপন কর্মকার মিঠুন, উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুজ্জামান সেন্টু, সম্পাদক মাইনুদ্দিন মানিক সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ নেতৃবৃন্দ।
