
শওকত আলী ॥
চাঁদপুরে স্বাধীনতার ৪৪ বছরপর হরিজনরা দেশমাতৃকার টানে এক হয়ে ৫২ সালের ভাষা শহীদের সন্মান জানাতে এই প্রথম তারা এক কাতারে এসে এক মন মানসিকতা নিয়ে
হরিজন শিল্পগোষ্ঠীর ব্যানারে অসংখ্যো হরিজন সম্প্রদায় প্রথম প্রহরে,প্রভাত ফেরীতে ও নিজেদের এলাকায় শহীদ মিনার স্থাপন করে অংশ গ্রহনের মাধ্যমে চাঁদপুরের হরিজনরা ভাষা শহীদের প্রতি তাদের নিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে।
এত দিন তারা জানতো না ২১ শে ফেরুয়ারী কি। তারা জানান, তারা শুধু এ দেশের বাঙ্গালীদের সাথে থেকে ২১শে ফ্রেরুযারীর দিন শহীদ মিনারে ফুল দেওয়া হয়ে থাকে এটা জানতো। এর অর্থ বুঝতেননা ও তাৎপর্য জানতেননা। বর্তমানমুক্তি যুদ্বের সরকার এ দেশের স্বাধীনতা,১৬ডিসেম্বর,২১ফ্রেরুয়ারীসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা করার ফলে তাদের সচেতনতা বোধ সৃস্টি হওয়ার ফলে তারা এখন বুঝতে পেরেছে ২১শে ফ্রেরুয়ারী আন্ত:জাতিক মাতৃভাষা দিবস। ৫২সালে এ মায়ের ভাষার জন্য শহীদ হয়ে ছিল সালাম, বরকত,কালাম,রফিকসহ নামনা জানা হাজারো শহীদ। তাই বহু বছর পর হলেও তারা এদেশের মানুষ হিসেবে তাদের সঠিক পথনির্দেশনা পেয়েছে বলে জানান। হরিজনরা এখন থেকে জাতীয় প্রতিটি প্রোগ্রামে অংশ করার আগ্রাহ প্রকাশ করে।
হরিজনরা এ দিবস পালন উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে দিবসটির সুভসূচনা করেন।,মঙ্গলবার ভোরে(২১ ফেব্রুয়ারী) প্রভাত ফেরিতে অংশ নেয় চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে হরিজন শিল্পগোষ্ঠী অংশ গ্রহন করেন। এ শিল্প গোষ্ঠির উল্লেখ,যোগ্য দায়িত্বে ছিলেন, সাবেক সাধারন সম্পাদক ও রেলওয়ে হরিজন কলোনীর শ্রী.শ্রী.মহাবীর রাধা কৃষ্ণ মন্দির কমিটির সাদারন সম্পাদক বিধান চন্দ্র দাস(জনি),বর্তমান সবাপতি কৈলাশ দাস,শ্যামল দাস,শুভাশ দাস,বাবুল দাস ও সংগঠনের মাস্টার খোকন দাস।
সকল প্রতিষ্ঠান শহীদদের স্বরনে সালাম-সালাম হাজার সালাম জানিয়ে,শহীদে নওজোয়ান বলে ৫২সালে ভাষার জন্য শহীদ হওয়া সালাম,কালাম,রফিক,বরকতসহ নামনা জানা হাজারো শহীদকে সন্মান জানিয়ে সংগীত ও দেশাত¦বোধক সংগীত পরিবেশন এবং জয়বাংলা বাংলার জয় বলে সমগ্র চাঁদপুর শহর প্রদক্ষিনের মাধ্যমে দিবসটি পালন করেন এবং এর তাৎপর্য তুলে ধরেন।
হরিজনরা মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, সৃস্টি কর্তার নিকট প্রার্থনা করেন।দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বই মেলায় ও হরিজনরা অংশ গ্রহন করেন।
