স্টাফ রিপোর্টার ঃ
চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর মোরগ লড়াই’ত্র চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০ নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী চামেলী আক্তার ৩য় স্থান অধিকার করেছে । গত ২২ র্ফেরুয়ারী চট্রগ্রামে উক্ত প্রতিযোগিতা শেষে চট্রগ্রাম প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ’র কাছ থেকে শ্রেষ্ঠত্বপ্রাপ্ত ছাত্রী চামেলী আক্তার পুরস্কার ও সনদপত্র গ্রহন করেন । এর আগে চাঁদপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় মোরগ লড়াই’ত্র ১ম স্থান অধিকার করেন । গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার কার্যালয়ে আসলে শ্রেষ্ঠত্বপ্রাপ্ত ছাত্রী চামেলী আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম । বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান,এ অর্জন চাঁদপুরবাসীর । ছাত্রী চামেলী আক্তার চাঁদপুরের মুখ উজ্জল করেছে । সেই সাথে এ অর্জন বিদ্যালয়ের জন্য অনেক গর্বের বিষয় । আমরা তাকে নিয়ে গর্ব করি ।
