আজ ৮ মার্চ বুধবার বেলা আড়াইটায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ৯ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নস্থ উত্তর-পশ্চিম তরপুরচ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম।
এছাড়া অ্যাডিশনাল আইজিপির সহধর্মিণী মিসেস হাবিবা হোসেন এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সহধর্মিণী মিসেস খাদিজা ইসলাম পুলিশের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
