কচি কাচাঁ শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ॥
———- উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী
মোঃ জামাল হোসেনঃ- শাহরাস্তি নূরাণী কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় পৌর এলাকার শ্রীপুর গ্রামে অবস্থিত শাহরাস্তি নূরাণী কিন্ডার গার্ডেন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। কিন্ডার গার্ডেন পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোঃ আমির হোসেন পাটোওয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষক শাহ এমরান হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাজী আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি চিশতীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ডা. মোঃ বেলাল হোসাইন, সাবেক কাউন্সিলর মোঃ আলী মানিক, ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ একরামুল হক পাটোওয়ারী, কিন্ডার গার্ডেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্যাহ মিয়াজী, সদস্য মাওলানা মোঃ মিজানুর রহমান, সাবেক শিক্ষক মোঃ আবু ইউসুফ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মোঃ হাবীবুল হক মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কচি কাচাঁ শিশুদেরকে মায়ের ¯েœহ, ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের এখনেই সব কিছু জানার সময়, এখন থেকে তাদেরকে ভালো কথা বার্তা ও ভালো লেখাপাড়া করার উপযোগী করতে হবে। শিক্ষদের আন্তরিকতায় এ প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থী ভালো লেখা পড়া অর্জন করে আগামীতে এ শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ডে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
