
স্টাফ রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মিদন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের ৩য় তলায় বৈশাখী রেষ্টুরেন্ট এন্ড মিনি পার্টি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বারাকাত উল্লাহ পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাদঁপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি বলেন, এ দিনটি বাঙ্গালি জাতির জন্য বিশেষ দিন। এছাড়া মার্চ মাসের কিছু গুরুত্ব বহন করে। বঙ্গবন্ধু শিশুকাল থেকে ত্যাজি ও সাহসী ছিলেন। স্কুলে পড়াবস্থায় তিনি কারাবরণ করেছেন। তার কথাগুলো ছোটবেলা থেকেই আলাদা ছিলো। দেশপ্রেম সর্বদা অন্তরে ধারণ করতেন তাই তার বক্তব্যগুলোতে অনেক বিষয় ফুটে উঠতো। ছাত্রজীবন থেকেই তিনি জনপ্রিয় ছিলেন।’ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়বো ও বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নেয়ামত হোসেন, ঢাকা প্রেসক্লাবে সদস্য শহিদুর ইসলাম খোকন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক শাহাবুদ্দিন মিয়াজী, সমাজ কল্যান সম্পাদক সমির কুরি, ক্রীড়া সম্পাদক আবু জাফর, নির্বাহী সদস্য আব্দুল মতিন তপাদার, সুজন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন লিটন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
