মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহের বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় চিতোষী পশ্চিম ইউনিয়নের ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজি। মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও মোঃ সামছুল আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর, ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া খাতুন, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক। সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন, সাফল্য, কর্মকান্ড নিয়ে বক্তারা বলেন বর্তমান সরকার মহিলাদের কর্মসংস্থান, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন, বয়স্কভাতা, বিধবা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা, প্রতিবন্ধি শিক্ষার্থীর শিক্ষা ভাতা, প্রত্যেক উপজেলায় ও ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থানপ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন বলে জানান। এছাড়াও সরকার মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহন করা এদেরকে প্রতিহত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শতাধিক মহিলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
