
স্টাফ রিপোটার ॥
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে আগামী ২৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় কলেজের মূলভবনের গ্যালারী মিলানায়তনে কলেজ সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্। কলেজ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার নেতৃবৃন্দ। সম্মলনের পোস্টার সার্টানো, পেস্টুন, দেওয়াল রাইটিং সহ চাঁদপুর সরকারি কলেজ আচ্ছাদিত। ইতি মধ্যেই সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কলেজের সর্বস্তরের দায়িত্বশীলদের আগামীকাল যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন মিয়াজী।
