স্টাফ রিপোর্টার:
জেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলায় ক্যাভার্ডভ্যান ও অটোচালিত রিক্সা মুখোমুখী সংর্ঘষে আবু রায়হান (১৪) নামের স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই মমার্ন্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র। সে হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন, অটোরিক্সা চালক শাহআলম (১৮) ও হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজের কারিগরি শাখার নবম শ্রেণীর ছাত্র আল-আমিন হোসেন শাওন (১৫)। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহম্মেদ জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন ভর্তি হয়। আবু রায়হানের অবস্থা আশংকাজনক হওয়া কুমিল্লা রেফার করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচেছ।
নিহত আবু রায়হানের বাবা ইসমাইল হোসেন বলেন, ‘কুমিল্লা নেয়ার পথে আমার ছেলে মারা যায়।হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে।এদিকে আবু রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় সহপাঠি ও পরিবারের স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
