রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের জেলেদের চাল বিতরণে অনিয়ম অভিযোগ শুনার পর নড়েচড়ে বসে প্রশাসন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে তদারকি শুরু করেন খোদ জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। এভাবে আর কোনো জেলা প্রশাসক জেলেদের চাল নিয়ে তৎপর হতে দেখা যায়নি । চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নে জেলেদের চাল বিতরণ তদারকি করলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। শুক্রবার দুপুরে চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল চাল বিতরণ তদারকি করার জন্য হটাৎ বাগাদি ইউনিয়নে পরিদর্শনে গেলে স্থানীয় এলাকাবাসী বিস্মিত হয়ে উঠে। এ সময় জেলা প্রশাসক চাল বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। জেলেদের সাথে আলাপকালে জেলেরা জানান,তারা ইউনিয়ন পরিষদ থেকে সঠিক পরিমানে চাল পাচ্ছে।এ জন্য তারা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বতর্মানে জাটকা রক্ষা মৌসুম চলছে। জাটকা রক্ষার জন্য জেলেদের মাঝে ৪০ কেজি করে সরকার চাল দিচ্ছে। কয়েকটি ইউনিয়নে চাল বিতরণে । অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেই প্রেক্ষিতে আমি এ ইউনিয়নের চাল বিতরণ পরিদর্শনে এসেছি। এখানে চাল কম দেওয়া হচ্ছেনা বলে আমার কাছে মনে হয়। যদি কোন ইউনিয়নের চাল বিতরনে অনিয়ম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
