স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় গতকাল ২ এপ্রিল রোববার থেকে চাঁদপুরেও শুরু হয়েছে এইচ্এসসি ও সমমানের পরীক্ষা। এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ১৪ হাজার ৩শ’ ৮৮ জন পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় পুরো জেলায় ১শ’ ২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। চাঁদপুর সদর, হাজীগঞ্জ উপজেলা, শাহরাস্তি উপজেলা, মতলব দক্ষিণ উপজেলা, মতলব দক্ষিণ উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা, কচুয়া উপজেলা ও হাইমচর উপজেলার ৩৩টি কেন্দ্রে ১৪ হাজার ৩শ’ ৮৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ১শ’ ২৯ জন পরীক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষা থেকে বিরত ছিল। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৭শ’ ৩৩ জন। এর মধ্যে ৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত ছিল। ব্যবসায় ও বাণিজ্য বি.এম ও ভোকেশনাল পরীক্ষায় ৮ জন পরীক্ষার্থী সহ মোট ২শ’ ২৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল।
