প্রতিনিধি
ফরিদগঞ্জে ফেনসিডিল ও বিদেশী মদসহ বাচ্চু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ আটক করেছে। সোমবার রাতে থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে উপজেলার সাচনমেঘ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়াকে ওই গ্রামের টোরামুন্সিরহাট এলাকায় সোমবার রাতে ফেনসিডিল বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশের এস আই সুমন দাসের নেতৃত্বে একটি দল। পরে তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী হুইস্কিও উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
