শাহরাস্তি পৌরসভার উপলতা গ্রামে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম মোঃ কামাল হোসেন মোল্লা (৩০)। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। কামাল হোসেন শাহরাস্তি স্থানীয় নাওড়া মোল্লা বাড়ির মৃত মোঃ আব্দুল মমিনের ছেলে।
নিহতের বড় ভাই নাওড়া বাজারের ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে কামাল হোসেন উপলতা গ্রামে গাছ কাটতে উঠে ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করলে কর্মরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় তিনি মারা যান। গতকাল বিকেলে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, মোঃ মোশারফ হোসেন মুশুসহ এলাকার ধর্মপ্রাণ মুসলি্লবৃন্দ।
