রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর কালেক্টরেট সরকারি কর্মচারি সমিতি এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন। চাঁদপুর কালেক্টরেট সরকারি কর্মচারি সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মো. নেছার আহমেদ তপাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন, মহাসচিব মো. মজিবুর রহমান মোল্লা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. শওকত হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পদক মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিষিক্ত করা হয়। সবশেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অতিথি।
