শাহরাস্তি ব্যুরোঃ
“নিরাপদ প্রসব চাই স্বাস্থ্য কেন্দ্রে চল যাই” এই পতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে ও ব্র্যাক, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মনসূচী প্রোগ্রাম নতুন দিন কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমের বাস্তবায়নের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মালিক লাল মজুমদারের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহছান উল্যাহ চৌধুরী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল অফিসের এজিএম কম দেবাশিষ পাল, আরএমও ডাঃ অচিন্ত কুমার চক্রবর্তী, ডাঃ আহসানুল কবির, ডাঃ অসিত কুমার দাস, ডাঃ ফরিদা ইয়াসমিন (কনা), মোঃ মোশারফ হোসেন, ব্র্যক কর্মসূচীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, মৌসুমী সুলতানা, নার্গিস আক্তার, পারভীন রেহানা, মোঃ নুরুন্নবী প্রমুখ। আলোচনা সভায় নিরাপদ মাতৃত্ব বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
