
মোঃ জামাল হোসেনঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌর মেয়র ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হাজী আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক আবদুল মান্নান বেপারী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঞ্জুর হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান হিমু, রায়শ্রী (দঃ) ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইনুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সূচীপাড়া (দঃ) ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাবিব রাসেল, সাধারণ সম্পাদক ইকবাল হেসেন বিএস.সি, মেহের (উঃ) ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক দেওয়ান, টামটা (দঃ) ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টামটা (উঃ) ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা স্বেচ্চাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র্যালীটি শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা আল-আমিন শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে মেহের ষ্টেশন-কালিয়াপাড়া হয়ে অনুষ্ঠান স্থলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
