
নাগরিক সেবা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করে যাচ্ছি
.………………..ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক
স্টাফ রিপোটার্ ঃ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের একবছর পুতি উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । (২৭ জুলাই ) বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনবান্ধব ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইউপি সচবি আবু বক্কর মানকিরে পরচিালনায় ইউপি সচবি আবু বক্কর মানকিরে পরচিালনায় সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নিবাহী সম্পাদক মির্জা জাকির, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, মেম্বারদের পক্ষে বক্তব্য রাখেন বারেক খান । এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার হাকিম গাজী, কামাল বেপারী, আবুল হোসেন খান, মোশারফ হোসেন,, দেলোয়ার হোসেন, সেলিম, শাহিদা বেগম, শিল্পী বেগম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ কাউছার আলম, জেসমিন আক্তার। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক তার বক্তব্যে বলেন,জনগনের ভোটে নির্বাচিত হয়েছি । জনগনের আশা আকাংক্ষা পূরনের লক্ষে নিয়ে দায়িত্বভার গ্রহন করেছি । জনগনকে সেবা করার মনোভাব নিয়ে ইউনিয়ন পরিষদে কাজ করছি । একটি বছর অতিক্রম করেছি । এই একটি বছরে জনগনকে সাথে নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনিমানে কাজ করেছি ।গত এক বছরে ইউনিয়নের প্রায় প্রতিটি সেবা অনলাইনে আনার উদ্যোগ নিয়েছি । অনেকাংশে সফল হয়েছি । জন্ম সনদ থেকে শুরু করে প্রতিটি সেবা এখন ঘরে থেকেই নাগরিকরা নিতে পারছে । ইউনিয়ন পরিষদরে প্রতি জনগণের আস্থা ফিরে আনতে সক্ষম হয়েছি । জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই । তিনি বলেন,মৈশাদী ইউনিয়ন ডিজিটাল সেন্টার আয়ের দিক দিয়ে সারাদেশে চতুর্থ স্থান লাভ করেছে । চট্রগ্রাম বিভাগে প্রথম হয়েছে । সরকারের সচিব থেকে শুরু করে জেলা প্রশাসকসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে অত্র ইউনিয়নে একাধিকবার ভিজিট করেছে । ই্উনিয়নের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন । তিনি আরো বলেন,সবদল ও মতের মানুৃষকে একটি প্লাটফর্মে আনতে সক্ষম হয়েছি । প্রতিটি সরকারি কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালন করেছি । ইউনিয়ন পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আনার উদ্যোগ নিয়েছি । টিআইবির উদ্যোগ গনসচেতনামূলক প্রোগ্রাম করেছি । জনগনের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়ন মাসিক উন্নয়ন সভা,১৩ স্থায়ী কমিটিকে কার্যকর করার উদ্যোগ গ্রহন করেছি । বাল্য বিবাহ মুক্ত,মাদক ,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইউনিয়নে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মতবিনিময় সভা করেছি । ইউনিয়নে ভিক্ষুকমুক্ত করণে জেলা প্রশাসকের নির্দেশনায় ব্যাপক কর্মসূচী গ্রহন করেছি এবং বাস্তবায়ন করছি । ইউনিয়ন আধুনিক মডেল ইউনিয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি । বিগত দিনের ন্যায় আগামী দিনে সাংবাদিক,রাজনীতিবিদ,সুধীজনসহ সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করছি । উল্লেখ্য গত ২৬.৭.২০১৭ তারিখে আনুষ্ঠানিকভাবে বর্তমান পরিষদ দায়িত্বভার গ্রহন করেছিলেন ।
