
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনষ্ঠিত হয়েছে। আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গত ১ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার। ডাঃ সাঈদুস সাকালানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম.এ. গফুর মিয়া, ডাঃ ছালাউদ্দিন আহমেদ, ডাঃ ফরিদা ইয়াছমিন কনা সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ আগষ্ট থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইন থেকে নির্ধারিত বয়সে শিশুরা ভিটামিন খাওয়া থেকে কেউ যেন বাদ না পরে সেই বিষয়ে সকলকে আহব্বান জানান।
