স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর শহরের ঘনবসতি পূর্ন এলাকা উওর শ্রীরামদী জামতলায় রেলওয়ের ২টি পুকুরে অবৈধ ভাবে লীজ বিহীন ভাবে নিষিদ্ব রাক্ষসী মাগুর মাছ চাষ করায় গুরুত্ব পূর্ন রাস্তাটি ভেঙ্গে যাচেছ। এ ছাড়া পুকুর পাড়ের আশপাশে অবস্থিত এক সহ¯্রাধিক পরিবারের ব্যবহারকৃত পুকুর পাড়ে থাকা বিদ্যুতের খুটিটি হেলে পড়ছে। যে কোন সময় খুটিটি পুকুরে হেলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা বিরাজ করছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ চলাচল করে থাকে। এ রাস্তার মাটি মাগুর মাছ পুকুরে ফেলে দেওয়ায় গ্যাস সংযোগের পাইপ লাইনটিও রয়েছে মারাত্বক হুমকির মুখে। গ্যাস লাইনটি যে কোন সময় বিস্ফোরিত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে বিদ্যুৎতের খুটিটি পড়ে যাওয়া আতংকে এলাকাবাসী বাশ দিয়ে সেটি বেধে রেখেছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ রাস্তা, বিদ্যুৎতের খুটি ও গ্যাসলাইটি রক্ষায় শত-শত এলাকাবাসী পৌর মেয়র,বিদ্যুৎ বিভাগ ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে বলে লিখিত ভাবে জানিয়েছেন। এ ব্যাপারে চাঁদপুরে রেলওয়ের ভুমির দায়িত্বে থাকা কর্মকতা এস এ ই/কার্য্য জাহান শরীফ জানান,পুকুর ২টিতে অবৈধভাবে মাছ করা হচেছ। আমি ঘটনান্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য উধর্বতন কর্তৃপক্ষ জানাবো।
সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড রেলওয়ে উওর শ্রীরামদী এলাকার আকিল উদ্দিন ভুইয়া বাড়ি (সাবেক পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান দুলালের বাড়ি) সংলগ্ন রেলওয়ের ২টি পুকুর রয়েছে। পুকুর ২টির মাঝ বরাবর চাঁদপুর পৌরসভার নির্মিত একটি পাকা সড়ক দিয়ে ওই এলাকার প্রায় একসহ¯্রাধিক পরিবারের লোকজন নিয়মিত যাতায়েত করে থাকে। গত কয়েক বছর ধরে বেপারী বাড়ির ফজু বেপারীর ছেলে মান্নান বেপারী ওই পুকুরে নিষিদ্ব রাক্ষুসী মাগুর মাছ চাষ করে আসছে। অত্যান্ত ধাঁরালো দাতের মাছগুলো পুকুর পাড়ের রাস্তার মাটি খেয়ে খেয়ে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি করে। এতে করে পৌর কর্তৃপক্ষে ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত রাস্তাটির প্রায় অর্ধেক অংশ ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং এলাকাবাসী মান্নান বেপারীকে একাধিকবার বললেও তিনি কর্ণপাত করেননি। গত কয়েকদিন ধরে উল্লেখিত রাস্তাটির পাশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি পিলার হেলে পড়ার আশংকা দেখে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃস্টি হচেছ। তাদের দাবি, বিদ্যুৎতের ওই পিলারটি থেকে সংযোগ নিয়ে স্থানীয় ৫ শতাধিক পরিবারের বিদ্যুৎ ব্যবহার করছে। তাছাড়া রাস্তার পাশ দিয়ে যাওয়া গ্যাসের সংযোগ লাইনটিও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মূহুর্তে পিলারটি ভেঙ্গে যেতে পারে। এ বিষয়ে নাম প্রকাশে অনিশ্চুক স্থানীয় বেশ কজন জানায়, পুকুরের মাগুর মাছ চাষ করা মান্নান বেপারী তার পেশী শক্তি ব্যবহার করে এহেন কাজ চালিয়ে যাচ্ছে। ভয়ে কেউ এ বিষয়ে প্রতিবাদ করতে পারছে না। আমরা মারাত্বক আতংকে থাকতে হচেছ। বিদ্যুৎতের পিলারটি পরে গেলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে প্রান হানির আশংকা রয়েছে। আমরা স্থানীয় কাউন্সিলর, বিদ্যুৎ অফিসকে বহুবার জানিয়েছি। এ বিষয়ে পুকুরে মাছ চাষী মান্নান বেপারী জানান, অবৈধ ভাবে মাছ চাষ করছি সত্য কথা। তবে লীজের চেস্টা চলছে। রাস্তা, বিদ্যুৎতের পিলার ঝুকিপূর্ণ অবস্থায় আছে,তার ব্যাপারে সহসা ব্যবস্থা গ্রহন করবো ।
