
রফিকুল ইসলাম বাবু ॥
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি বলেছেন, রোহিঙ্গাদের যে নিজ বাসস্থান রয়েছে সেখানেই যাতে তারা নিরাপদে এবং নাগরীক অধিকার নিয়ে বসবাস করতে পারে সেই ব্যবস্থা মিয়ানমার সরকারকেই করতে হবে। কারণ এভাবে একটি জনগোষ্টির মানবাধিকার লঙণ করে আকজের বিশ্বে কোনো দেশ চলতে পারে না। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা বাগাদি ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। চাঁদপুর নির্বাচনি ৩ আসনের এমপি ডা. দীপু মুনি আরো বলেন, আমরা আশাকরি মিনায়নমার সকারের প্রধান অন সান সূচি সহ সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে অতিশিগ্র আশু ব্যবস্থান নিবেন এবং যতোদ্রুত সম্ভব এই মানবাধিকার লঙণের ঘটনা সম্পূর্ণ বন্ধ করবেন এটি আমাদের জোর দাবি। এসময় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, স্থানীয় সরকার উপÑপরিচালক মোহাম্মদ আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল সহ জেলা আওয়ামী লীগের নেতৃবন্দ।
