
আনিছুর রহমান সুজন
বিয়ে হয়েছে ১০ বছর পুর্বে । রয়েছে একটি ছেলে ও একটি ফুটফুটে কন্যা সন্তান। তবু গৃহবধু সাহিদাকে স্বামীর সংসার থেকে বিতারণের জন্য প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল স্থানীয় একটি কুচক্রী মহল। স্বামী নাছির উদ্দিনের সাথে মনোমানিল্যের জের ধরে ওই মহলটি এই সাজানো গোছানো সংসারটিকে ভাঙ্গার জন্য সকল প্রস্তুতিও নেয়। কিন্তু বুদ্ধিমান গৃহবধু বিষয়টি টের পেয়ে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের শরনাপন্ন হলে , তার নির্দেশে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) তালাক হওয়া থেকে রক্ষা করেন সাহিদাকে। স্বামী স্ত্রীর মধ্যে দুরত্ব দুর করে টিকিয়ে দেন ১০ বছরের সংসার জীবনযাত্রা। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানায় শালিশী বৈঠকের মাধ্যমে ঐ এলাকার গন্যমান্যদের নিয়ে কার্য সমাধা করেন।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের সরখাল গ্রামের লনি মিয়ার মেয়ে সাহিদার সাথে একই গ্রামের শাহআলমের ছেলে নাছির উদ্দিনের সাথে পারিবারিক ভাবে দশ বছর পূর্বে বিয়ে হয় । নাছির চট্টগ্রামে প্যারাগন গ্রুপের গাড়ী চালক । তিনি সেখানেই থাকেন। অপরদিকে সাহিদা থাকতেন বাড়িতে। বিয়ের পর থেকে ভালো ভাবে চলছিলো তাদের সংসার । কিন্তু হঠাৎ করেই কিছু দিন পুর্বে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্ধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে ওই কুচক্রী মহলটির ইন্দনে নাছির উদ্দিন তার স্ত্রীকে ডির্ভোস দেয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি টের পেয়ে সাহিদা গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। পুলিশ সুপারের নির্দেশ পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) রাজীব কুমার দাশ ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উভয় পক্ষকে নিয়ে থানায় শালিশী বৈঠকের আয়োজন করেন। এক পর্যায়ের উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হলে সাহিদা তালাকের হাত থেকে রক্ষা পায়। নাছির উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়ি ফিরে যান।
এব্যাপারে সাহিদা বেগম জানান,পুলিশী হস্তক্ষেপে তিনি তার স্বামীর সংসার ফিরে পেয়েছেন ,তাতেই তিনি খুশি।
অপর দিকে নাছির উদ্দিন জানান, ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তিনি খুশি।
ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) রাজীব কুমার দাশ বলেন, সংসার ভাঙ্গা বড় কথা নয়, সকলকে নিয়ে দশ বছরের একটি সংসার আবারো জোড়া লেগেছে এটাই বড় কথা। চাঁদপুর পুলিশ সুপর শাসসুন্নাহার মানুষের কল্যাণে কাজ করার আরেকটি উদহারণ সৃষ্টি করলেন। #
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
