
স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরের হাজিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী কর্তৃক স্ত্রী সাহিদা আক্তার মুক্তা (৩৮) কে শ^াসরুদ্ব করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাতে পুলিশ সাহিদা আক্তার মুক্তার লাশ ঐ বাড়ির পুকুর থেকে উদ্বার করেছে । ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর সর্দার বাড়িতে । এ ব্যাপারে সাহিদার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের পর পুলিশ ঘাতক স্বামী হাসান সর্দারকে শনিবার বিকেলে আটক করেছে। শনিবার বিকেলে চাঁদপুর মর্গে লাশ ময়না তদন্ত শেষে তার অভিভাবকেরর নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী হাসান সর্দার ও -স্ত্রী সাহিদা আক্তার মুক্তা ঝগড়া করে। শুক্রবার সকালে স্ত্রীর কোন খোজ পাওয়া যাচিছলনা। শুক্রবার রাত ৮টায় স্ত্রী সাহিদা আক্তার মুক্তার মৃতদেহ পুকুরে ভেসে ওঠে। সাহিদা বেগম একই গ্রামের মজুমদার বাড়ির মনসুর আহম্মেদ মজুমদারের মেয়ে। তিনি তিন সন্তানের জননী।
শুক্রবার রাত ৮টায় হাজীগঞ্জ থানা পুলিশ ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
নিহত গৃহবধুর বড় মেয়ে হামিমা আক্তার বলেন, ‘রাতে বাবা-মা দু’জনে ঝগড়া করে। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। সকালে মায়ের কোন খোজ পাওয়া যাচিছলনা। রাতে যে কোনো সময় আমার মাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দিয়েছে।’
জানতে চাইলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহিদরু রহমান জানান, উদ্ধারকৃত সাহিদার মৃতদেহে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারনা করা হচেছ সাহিদাকে শ^াসরুদ্ব করে হত্যা করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে।
