
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের টামটা-সিমনা সড়ক উন্নয়ন ও দক্ষিণ ইউপির মৌতাবাড়ি-হরিপুর বাজার সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকালে এ দুটি সড়কের শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচন আসলেই কিছু অতিথি আমাদের মাঝে আসে, যারা উন্নয়ন মানুষের কল্যাণে কোন সহযোগিতায় কখনো এগিয়ে আসেনি। তাদের থেকে সাবধান থাকবেন। এরা আপনাদের বিভ্রান্তি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। আমরা কোন ব্যক্তি সমালোচনা করি না আপনারা ব্যক্তি সমালোচনা করুন, আওয়ামীলীগ ও নৌকার ক্ষতি করবেন না। বৃহত্তর টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নবাসী বিগত দিনে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও আপনারা সহযোগিতা করবেন। টামটা দক্ষিণের এ পথসভা আজ জনসভায় পরিণত হয়েছে। তিনি আরো বলেন ভাই ভাইয়ের মধ্যে বিরোধ হয়, আমাদের দলের অনেকের বিভিন্ন বিষয়ে মনে দুঃখ পেয়ে থাকতে পারেন। আমাদের নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করবেন না। টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও টামটা উত্তর ইউপির সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তির পৌর মেয়র ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী, টামটা দক্ষিণ ইউপির চেয়ারম্যান জহিরুল আলম মানিক, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, টামটা উত্তর ইউপি আওয়ামীলীগ সভাপতি গোলাম মোস্তফা, টামটা দক্ষিণ ইউপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুর রহমান মজুমদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা হাজী আবু ইউছুপ, সাবেক ছাত্র নেতা এড. মোঃ মিজানুর রহমান প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ২৬ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
