
চাঁদপুর সংবাদদাতা॥ চাঁদপুর জেলাধীন হাজিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকতা বৈশাখী বড়ুয়াকে নেটিজেন আইটি লিমিটেডের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকতার কার্যালয়ে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা রুপান্তরের লক্ষ্যে নেটিজেনের কর্মকতাদের সাথে এক শুভেচছা মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নেটিজেনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,নেটিজেন আইটি লি: এর জোনাল প্রতিনিধি মো: আমির হোসেন,চাঁদপুর জেলা প্রতিনিধি মো: আশরাফ আলী,হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: শাহ আলম মজুমদার(সুমন),চাঁদপুর সদর উপজেলা আতিকুর রহমান,শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম ও কচুয়া উপজেলা প্রতিনিধি রাজিব সরকার। এ সময় তারা ডিজিটাল শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদবুদ্ধ করার উপর ব্যাপক আলোচনা করেন এবং উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আহবান জানান। তারা বলেন ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা বা পাঠদান করলে অতিতারাতারি উচ্চ শিখরে উঠতে পারবে শিক্ষার্থীরা। যার ফলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা চালুকরা একান্ত বলে তারা মনে করেন।
শিরোনাম:
শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
