
শাহ্রাস্তি ব্যুরোঃ শাহ্রাস্তির চিতোষী পূর্ব ইউপিতে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় পঞ্চনগর উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীষক কর্মশালা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ পাটওয়ারী, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, ইউপি সদস্য মোঃ মামুন হোসেন মায়ন, মোঃ সোহাগ, মোঃ মহরম আলী, মোহছেনা বেগম, মনোয়ারা বেগম, ইউপি সচিব মৃত্যুঞ্জয় চক্রবর্তী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকার, ইউপি গ্রাম আদালত সহকারী সোনিয়া আক্তার। এ সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
