
শাহ্রাস্তি ব্যুরোঃ বাংলাদেশ তাঁতীলীগ শাহ্রাস্তি উপজেলা শাখার ১০টি ইউনিয়নের কমিটি বিলপ্তি ঘোষণা করা হয়েছে। গত ২১ নভেম্বর শাহ্রাস্তি গেইট (দোয়াভাঙ্গা) উপজেলা তাঁতী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন মানিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মজিদুল হোসেন সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় বিগত দিনের তাঁতীলীগের ইউনিয়ন পর্যায়ের কমিটি সাংগঠনিক কার্যকলাপ নিঃক্রীয় হওয়ায় আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং নৌকা প্রতীককে বিজয় ও দলকে সুসংগঠিত করতে পূর্বের কমিটি বিলপ্তি ঘোষণা করেন। সভাপতি মোঃ মাসুদ আলম জানায় দলের কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি গুলো বিলপ্তি করা প্রয়োজন বিধায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিকের স্বাক্ষরিত পেডে উপজেলার ১০টি ইউনিয়ন কমিটি বিলপ্তি ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন গুলো হল- চিতোষী পূর্ব ইউনিয়ন, চিতোষী পশ্চিম ইউনিয়ন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন, মেহের উত্তর ইউনিয়ন, মেহের দক্ষিণ ইউনিয়ন, রায়শ্রী উত্তর ইউনিয়ন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, টামটা উত্তর ইউনিয়ন ও টামটা দক্ষিণ ইউনিয়ন। আলোচনা সভায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিলপ্তি ঘোষণা বহাল থাকবে।
