
স্টাফ রিপোটার:
চাঁদপুর শহরতলীর খলিশাডুলিস্থ আংকুরেন্নেছা মহিলা মাদরাসার উদ্যোগে গতকাল সোমবার বিকেলে সংক্ষিপ্ত আলোচনা ও সাংবাদিক এম আই মমিনের সৌজন্যে স্টীল আলমারি হস্তান্তর অনুষ্ঠান মাদরাসা অফিস কক্ষে অনুষ্ঠিত হয় । মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি জেলা পরিষদের প্রশাসনিক কমকতা শেখ মহিউদ্দিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন,এ মাদরাসাটি এতিম ছাত্রীদের লেখাপড়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে । এটি একটি চমৎকার উদ্যোগ । আর এ উদ্যোগটি নিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক শেখ মহিউদ্দিন রাসেল । তিনি তার মা’র নামে এতিম ছাত্রীদের জন্য এ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন । আজকে এ মাদারাসার জন্য সাংবাদিক এম আই মমিন ভাই একটি স্টীল আলমারি দিয়েছেন ।যাকে আমি স্বাগত জানাচ্ছি । আশা করছি এর দেখাদেখি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন সহযোগিতার জন্য ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন ।অনুষ্ঠানে মাদরাসার অন্যান্য কমকতারা উপস্থিত ছিলেন ।
