
স্টাফ রিপোর্টার ॥
নতুন কূড়ি চাঁদপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সর্ট ফ্লিম প্রান্তিক এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গত রবিবার ৩ ডিসেম্বর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শরীফ চৌধুরী। নতুন কূঁড়ি চাঁদপুরের সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, জেলা কালচারাল অফিসার আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ি গোপাল সাহা, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, বর্ণমালা থিয়েটারের সাধারন সম্পাদক মাহাবুব আলম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর নাট্যকার ও সাংবাদিক কাউছুল উল আলম রাব্বির নির্দেশিত সর্টফ্লিম প্রান্তিক এর অভিনেতা-অভিনেত্রীদেরকে পরিচয় এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। হলভর্তি দর্শক সর্ট ফ্লিমটি উপভোগ করেন।
