
রফিকুল ইসলাম বাবু ।
আর্তপীড়িতের সেবাই পরম ধর্ম’ এই শ্লোগানকে ধারন করে চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে হানী ছিদ্দিক মেমোরিয়াল হসপিটাল। শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর শেখ বাড়ী রোড এলাকায় হসপিটালের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। চাঁদপুরে এই প্রথম আইসিসিও, সিসিওসহ সকল প্রকার আধুনিক চিকিৎসা সেবা নিয়ে ২০ শয্যাবিশিষ্ট্য এই হসপিটালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাবেক সচিব মো. মমিন উল্লাহ পাটোয়ারী, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, ডা. এস এম মুস্তাফিজুর রহমান।
